Saturday, May 30, 2026
Home জাতীয় হঠাৎ গাড়ি থামিয়ে নিজ হাতে কবর খুঁড়ে দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী

হঠাৎ গাড়ি থামিয়ে নিজ হাতে কবর খুঁড়ে দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় প্রটোকলের গণ্ডি পেরিয়ে এক ব্যতিক্রমী মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একটি সরকারি অনুষ্ঠান শেষে ফেরার পথে হঠাৎ করেই তিনি থামিয়ে দেন তার গাড়িবহর, আর নেমে পড়েন এক সাধারণ মানুষের দাফন কাজে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে উন্নয়নমূলক দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে উপজেলা সদরে ফিরছিলেন প্রতিমন্ত্রী। ফেরার পথে সড়কের পাশে একটি কবরস্থানে জানাজা ও দাফনের প্রস্তুতি চোখে পড়তেই তিনি গাড়ি থামানোর নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো আনুষ্ঠানিকতা বা প্রটোকলের তোয়াক্কা না করে সরাসরি কবরস্থানে চলে যান তিনি। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাফন কাজে অংশ নেন। এমনকি নিজেই কবরে নেমে মরদেহ নামানো এবং দাফনের বিভিন্ন কাজে সহযোগিতা করেন।

স্থানীয় রাজনৈতিক নেতারা বলেন, একজন প্রতিমন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এমন কাজে অংশ নিতে দেখা সত্যিই বিরল। এতে তার বিনয়ী মনোভাব ও মানুষের প্রতি আন্তরিকতার পরিচয় মিলেছে।

এ ঘটনা‌ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, ক্ষমতার উচ্চ আসনে থেকেও সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোর এই মানসিকতা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এ ধরনের আচরণ জনপ্রতিনিধিদের প্রতি মানুষের আস্থা বাড়ায়। এটি শুধু একটি ঘটনা নয়, বরং মানবিকতা ও দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ।

দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার সঙ্গে মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী। পরে তিনি পুনরায় তার গন্তব্যের উদ্দেশে রওনা হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে অফিস। ‌২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আর একদিন ভোগ করবেন...

৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি ফ্লাইট

হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি...

Recent Comments