Sunday, May 31, 2026
Home জাতীয় স্বাধীনতা দিবস আত্মত্যাগের চেতনা উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবস আত্মত্যাগের চেতনা উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তারেক রহমান দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা শুধু একটি অর্জন নয়, এটি আত্মত্যাগ, সাহস এবং দেশপ্রেমের এক অনন্য প্রতীক, যা প্রতিনিয়ত আমাদের অনুপ্রাণিত করে।

বুধবার দেওয়া এই বাণীতে প্রধানমন্ত্রী দেশের সব শ্রেণি-পেশার মানুষসহ প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ রাষ্ট্র গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের। তাদের আত্মত্যাগের মাধ্যমেই অর্জিত হয়েছে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত নারী এবং সংগ্রামে অবদান রাখা সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রগতি ধরে রাখতে হলে জাতীয় ঐক্য, সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে আরও শক্তিশালী করতে হবে। উন্নয়নকে টেকসই করতে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি সবাইকে স্বাধীনতা দিবসের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একটি উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।সবশেষে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments