Sunday, May 31, 2026
Home অর্থ-বানিজ্য হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপ, সুখবর দিল নবীন ফ্যাশন

হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপ, সুখবর দিল নবীন ফ্যাশন

রাজধানীর মগবাজারে শাখা বন্ধের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় থাকা নবীন ফ্যাশন আবারও কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে। বুধবার (২৫ মার্চ) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মগবাজার ছাড়া দেশের অন্যান্য সব শাখায় ঈদ উপলক্ষে টানা ১৫ দিনের বিশেষ উৎসব চলবে। এই সময় ক্রেতাদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ও ছাড়ের ব্যবস্থা থাকবে। কর্তৃপক্ষ আশা করছে, উৎসবমুখর এই আয়োজন ক্রেতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় অন্যান্য শাখাগুলো সচল রাখা সম্ভব হয়েছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বিদেশে অবস্থান করেও সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যুক্ত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানানো হয়েছে।

এর আগে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানটির মালিক এনামুল হাসান নবীন দেশ ছাড়ার ঘোষণা দেন। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছবি প্রকাশ করে তিনি দেশত্যাগের ইঙ্গিত দেন। একই দিনে বিকেলে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও তিনি ব্যবসা পরিচালনায় নানা প্রতিবন্ধকতার অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বাজারে একটি প্রভাবশালী চক্র পণ্যের মূল্য নির্ধারণ করে দেয়, যার কারণে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নেওয়ায় তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া, ভয়ভীতি প্রদর্শন ও শোরুম বন্ধের হুমকির কথাও উল্লেখ করেন এনামুল হাসান নবীন। সব মিলিয়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নবীন ফ্যাশনের এই পুনরায় কার্যক্রম শুরু করার ঘোষণা ব্যবসায়িক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments