Monday, May 25, 2026
Home জাতীয় কুমিল্লায় প্রাণঘাতী দুর্ঘটনায় শোক জানালেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় প্রাণঘাতী দুর্ঘটনায় শোক জানালেন প্রধানমন্ত্রী

কুমিল্লার একটি রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদের আনন্দঘন সময়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। তিনি আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি বলেন, ট্রেন-বাস সংঘর্ষসহ সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর ক্ষেত্রে কারও গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ফেনী, হবিগঞ্জ ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য সহ্য করা হবে না।

রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সার্বিক পরিবহন ব্যবস্থায় বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের কাছে দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সফলতা কামনায় বিশেষ দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন...

Recent Comments