Friday, July 3, 2026
Home জাতীয় সদরঘাটে যাত্রীচাপ, তবে রেল-সড়কে তুলনামূলক স্বাভাবিক ঈদযাত্রা

সদরঘাটে যাত্রীচাপ, তবে রেল-সড়কে তুলনামূলক স্বাভাবিক ঈদযাত্রা

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রার শেষ দিনেও রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ব্যাপক চাপ। ভোর থেকেই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় একের পর এক লঞ্চ, আর সেই সঙ্গে বাড়তে থাকে যাত্রীদের ভিড়। শেষ মুহূর্তে যাত্রা করায় টার্মিনাল এলাকায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে পল্টুনগুলোতে যাত্রীদের ভিড় আরও বাড়ে। নির্ধারিত সময়ের পরিবর্তে পর্যাপ্ত যাত্রী হলেই ভোলা, ইলিশা, চাঁদপুরসহ বিভিন্ন রুটে লঞ্চ ছেড়ে যেতে দেখা গেছে। তবে ভিড় থাকলেও বড় ধরনের বিশৃঙ্খলা ছিল না। যাত্রীরা জানান, কিছুটা চাপ থাকলেও তারা তুলনামূলক স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারছেন।

অন্যদিকে কমলাপুর রেলস্টেশনে পরিস্থিতি ছিল অনেকটাই স্বাভাবিক। প্ল্যাটফর্মে যাত্রী উপস্থিতি থাকলেও আগের দিনের মতো অতিরিক্ত ভিড় দেখা যায়নি। ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়ে গেছে এবং যাত্রীরাও নির্বিঘ্নে ট্রেনে উঠতে পেরেছেন।

সড়কপথে যাত্রী চাপ ছিল আরও কম। গাবতলী বাস টার্মিনালে অনেক কাউন্টার ফাঁকা দেখা গেছে। সহজেই টিকিট পাওয়া যাচ্ছে এবং বাসগুলোও সময়মতো ছেড়ে যাচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, শেষ দিনে যাত্রী সংখ্যা কম থাকায় যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে। সব মিলিয়ে নৌপথে কিছুটা চাপ থাকলেও রেল ও সড়কপথে স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে শেষ দিনের ঈদযাত্রা সম্পন্ন হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments