Wednesday, July 15, 2026
Home কর্পোরেট বাংলাদেশে টেকনোর নতুন ডুয়েল লঞ্চ: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ড ২...

বাংলাদেশে টেকনোর নতুন ডুয়েল লঞ্চ: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ড ২ ফাইভজি

 

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো টেকনোর নতুন ডুয়েল প্রোডাক্ট লাইন—ক্যামন ৫০ সিরিজ এবং পোভা কার্ড ২ ফাইভজি। রাজধানীর উত্তরার সেন্টারপয়েন্টে অনুষ্ঠিত এই জমকালো লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও ইউটিউবার সালমান মুকতাদির এবং মডেল-ইউটিউবার রুকাইয়া জাহান চামক। অনুষ্ঠানে একটি লাইফ-সাইজড টেকনো রোবট উপস্থিতি বাড়িয়ে দিয়েছে।

ক্যামন ৫০ সিরিজের ডিভাইসগুলো উচ্চ মানের ফটোগ্রাফি, শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সমন্বয়ে তৈরি। ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০সি ওআইএস মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহারকারীদের প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে। আইপি৬৮/৬৯/৬৯কে ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স, ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা নিশ্চিত করবে দীর্ঘসময় ব্যবহার। ৬.৭৮ ইঞ্চি ১৫কে ডিসপ্লে ও মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর মিলে ডিভাইসটিকে করে তুলেছে হাই-এন্ড পারফরম্যান্সের জন্য।

ফ্ল্যাগশিপ মডেল ক্যামন ৫০ আল্ট্রা ফাইভজি আরও উন্নত ক্যামেরা সেটআপ এবং ৪ ন্যানোমিটার মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসরসহ আসছে, যা অল্প আলোতেও চমৎকার ছবি তুলতে সক্ষম।

পোভা কার্ড ২ ফাইভজি-তে রয়েছে ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট সুপার চার্জ, ৬.৭৮ ইঞ্চি আই-কেয়ার অ্যামোলেড ডিসপ্লে এবং ট্রিপল-চিপসেটের মাধ্যমে দ্রুত পারফরম্যান্স। এছাড়া এআই ফিচার ও দীর্ঘমেয়াদি সিকিউরিটি আপডেটও ডিভাইসটিতে অন্তর্ভুক্ত।এই দুই নতুন ডিভাইস দেশব্যাপী টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে। ক্যামন ৫০-এর মূল্য শুরু ৩০,৯৯৯ টাকা থেকে, আর পোভা কার্ড ২ ফাইভজি মাত্র ৩৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

আরও বিস্তারিত জানতে ভিজিট করুন টেকনোর ওয়েবসাইট: [www.tecno-mobile.com/bd।](http://www.tecno-mobile.com/bd।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments