Wednesday, July 15, 2026
Home জাতীয় ভারত ভিসা ইস্যুতে সরকারের অবস্থান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত ভিসা ইস্যুতে সরকারের অবস্থান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত সময়ের মধ্যেই পুনরায় স্বাভাবিক হবে। এ বিষয়ে ইতোমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং দুই পক্ষই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভিসা সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

তিনি জানান, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে। খুব শিগগিরই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক প্রয়োজনে ভারতে যাতায়াত গুরুত্বপূর্ণ। তাই ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করা আমাদের অগ্রাধিকার।”

তিনি আরও উল্লেখ করেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ইতিবাচক আলোচনা অব্যাহত থাকলে ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হতে বড় কোনো বাধা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকার দুর্গতদের পাশে রয়েছে এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ সময় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদান তুলে দেওয়া হয় এবং তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments