Thursday, July 23, 2026
Home জাতীয় রাজনীতি কিছু আসনের ফল প্রকাশে বিলম্ব নিয়ে প্রশ্ন তুললেন শফিকুর রহমান

কিছু আসনের ফল প্রকাশে বিলম্ব নিয়ে প্রশ্ন তুললেন শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা নিয়ে অনিশ্চয়তার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি দাবি করেন, কয়েকটি আসনে গণনা শেষ হলেও আনুষ্ঠানিক ফল প্রকাশে অযথা বিলম্ব হচ্ছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক উল্লেখযোগ্য।

সংবাদ সম্মেলনে শফিকুর রহমান বলেন, কয়েকটি আসনে তাদের প্রার্থীরা এগিয়ে থাকার তথ্য পেলেও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করছেন না। এতে কর্মী-সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তিনি আরও জানান, নির্বাচন কমিশন ১৩ ফেব্রুয়ারির মধ্যে সব ফল প্রকাশের আশ্বাস দিয়েছে এবং তারা সেই ঘোষণার অপেক্ষায় আছেন।

ঢাকা-৮সহ কিছু আসনের ফল এখনো চূড়ান্ত না হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো কঠোর কর্মসূচির ঘোষণা দেননি। তার ভাষ্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জয়-পরাজয় স্বাভাবিক বিষয়; কিন্তু ফল ঘোষণায় স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা জরুরি।

জামায়াতের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজয়ী প্রার্থীদের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, সেটি চূড়ান্ত নয়, কেবল প্রাথমিক আপডেট হিসেবে দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, নির্বাচনে অনিয়ম বা কারচুপির বিষয়ে এখনই নিশ্চিত মন্তব্য করতে চান না। সব তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments