Sunday, April 19, 2026
Home জাতীয় রাজনীতি বিএনপি যে স্বপ্ন দেখায়, তা পূরণ করে: খন্দকার মোশাররফ

বিএনপি যে স্বপ্ন দেখায়, তা পূরণ করে: খন্দকার মোশাররফ

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রোববার (৮ ফেব্রুয়ারি) মেঘনা উপজেলার মানিকার চর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। তিনি বলেন, “বিএনপি যে স্বপ্ন দেখায়, তা পূরণ করে। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার কখনো ভঙ্গ করা হয়নি।”

ড. খন্দকার মোশাররফ যোগ করেন, একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, বিএনপি সব সময় জাতির সংকটকালীন মুহূর্তে জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়। এতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উৎপাদনে সহায়তা, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা, কর্মমুখী শিক্ষা ও তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। স্থানীয়ভাবে মেঘনা উপজেলার অসমাপ্ত সব উন্নয়ন কর্মকাণ্ডও দ্রুত বাস্তবায়ন করা হবে।

ড. খন্দকার মোশাররফ আরও উল্লেখ করেন, বিএনপি ভোট কারচুপি, কেন্দ্র দখল ও একদলীয় নির্বাচনের রাজনীতিতে বিশ্বাস করে না। বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী দলের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ জাতীয় ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।

জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনী। উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রনেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments