Friday, July 3, 2026
Home জাতীয় রাজনীতি ক্ষমতায় এলে দেড় বছরে এক কোটি বেকারের চাকরি দেবে বিএনপি

ক্ষমতায় এলে দেড় বছরে এক কোটি বেকারের চাকরি দেবে বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেড় বছরের মধ্যে দেশের এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বেকারত্ব দূরীকরণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্পায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। নতুন নতুন কলকারখানা স্থাপন করা হবে এবং যুব সমাজের জন্য বিশেষ কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে তারা দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে। তিনি আরও বলেন, বিএনপি কাজের রাজনীতিতে বিশ্বাসী। মানুষের সামনে মিথ্যা প্রতিশ্রুতি কিংবা আবেগকে পুঁজি করে রাজনীতি করার সংস্কৃতিতে বিএনপি বিশ্বাস করে না। যারা নতুন করে রাজনীতিতে এসেছে, তাদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতি করতে হলে সত্য ও নৈতিকতার পথেই করতে হবে।

ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে রাজনীতি করার প্রবণতার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কোনো প্রতীকে ভোট দিলেই জান্নাত পাওয়া যাবে—এ ধরনের বক্তব্য ইসলামের মূল শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক।বিগত দিনের রাজনৈতিক নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে। নিজের বিরুদ্ধে দায়ের করা অসংখ্য মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছে।

তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের জন্য বিশেষ কার্ড, কৃষিঋণ মওকুফ এবং প্রান্তিক নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব সরকার নেবে। পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments