Saturday, June 13, 2026
Home জাতীয় সরবরাহ স্বাভাবিক তবুও কাঁচামরিচের কেজিতে গুনতে হচ্ছে বাড়তি ৪০ টাকা

সরবরাহ স্বাভাবিক তবুও কাঁচামরিচের কেজিতে গুনতে হচ্ছে বাড়তি ৪০ টাকা

রাজধানীর খুচরা বাজারে শীত মৌসুম থাকা সত্ত্বেও হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু করেছে। সবজি, মুরগি ও মাছ—সব ক্ষেত্রেই ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। সরবরাহ স্বাভাবিক থাকলেও বাজারে দামের ঊর্ধ্বগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন সাধারণ মানুষ।

শুক্রবার কাওরান বাজার, নয়াবাজার ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৪০ টাকা বেড়ে ১৬০ টাকায় পৌঁছেছে। অনেক শীতকালীন সবজির দামও কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। গোল বেগুন ৮০ টাকা, শালগম ৬০ টাকা, শসা ৮০-৮৫ টাকা, গাজর ৬০-৭০ টাকা ও টমেটো ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে এখন কেজিপ্রতি সর্বোচ্চ ৫০ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৪০ টাকা। যদিও কিছু সবজির দাম অপরিবর্তিত বা সামান্য কমেছে, তবুও সামগ্রিকভাবে বাজারে স্বস্তি নেই।

ক্রেতারা বলছেন, বাজারে সবজির কোনো সংকট নেই। দোকানগুলোতে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও দাম বাড়ছে। তাদের অভিযোগ, বিক্রেতারা ইচ্ছেমতো দাম নির্ধারণ করছেন। তবে বিক্রেতাদের দাবি ভিন্ন। তারা বলছেন, পাইকারি বাজারেই দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সবজির পাশাপাশি মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৭০-১৮০ টাকা। সোনালি মুরগির দাম কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ২৯০-৩০০ টাকায়।

ব্যবসায়ীরা জানান, শীতের কারণে খামার পর্যায়ে উৎপাদন ব্যয় বেড়েছে, যার প্রভাব পড়েছে বাজারে। মাছের বাজারেও একই চিত্র। সরবরাহ বাড়লেও দামে তেমন কোনো স্বস্তি নেই। রুই-কাতলা ৩৫০-৪৫০ টাকা, কোরাল ৭০০-৯০০ টাকা এবং ইলিশ কেজিপ্রতি ২২০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে।সব মিলিয়ে, শীতকালেও বাজারে দামের লাগামহীন ঊর্ধ্বগতি রাজধানীবাসীর জন্য নতুন করে চাপবাড়াচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

Recent Comments