Wednesday, June 3, 2026
Home জাতীয় জাতির স্বার্থে কাজ করার দায় আমাদের সবার: জাইমা রহমান

জাতির স্বার্থে কাজ করার দায় আমাদের সবার: জাইমা রহমান

দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ অপরিহার্য—এমনটাই মনে করেন সমাজকর্মী ও উদ্যোক্তা জাইমা রহমান। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজন করা ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জাইমা রহমান বলেন, “আজ আমরা সবাই এখানে একরকম নই। আমাদের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও আদর্শ আলাদা, তবে দেশের মানুষের কল্যাণে সবাই একসঙ্গে বসেছি এবং আলোচনা করছি। এই ভিন্নতাই গণতন্ত্রের মূল সৌন্দর্য।” তিনি আরও বলেন, “আমি এমন কেউ নই যার কাছে সব সমস্যার সমাধান আছে। তবু বিশ্বাস করি, সমাজের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত।”

নারীদের ক্ষমতায়ন এবং অংশগ্রহণ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “জনসংখ্যার অর্ধেককে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীরাই দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের মূল চালিকা শক্তি।” অর্থনীতি ও নারী উদ্যোক্তা সংক্রান্ত বিষয়েও আলোচনায় অংশ নেন অর্তনীতিবিদ ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, নারীদের উন্নয়নের প্রধান বাধা হলো ‘একসেস টু ফাইন্যান্স’। ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তিতে সমস্যা রয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে ক্ষমতায় আসা নীতিনির্ধারকদের এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ বলেন, “নারীদেরকে শুধু জনসংখ্যা হিসেবে নয়, হিউম্যান ক্যাপিটাল হিসেবে দেখা উচিত। তাদের মধ্যকার হিডেন পোটেনশিয়ালিটি প্রকাশ করা প্রয়োজন।” এমন আলোচনা সভার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে, নারীদের ক্ষমতায়ন এবং সক্রিয় অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের উন্নয়ন অসম্পূর্ণ থাকবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments