Thursday, March 12, 2026
Home জাতীয় প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আপিল শুনানি শুরু

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আপিল শুনানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ধারাবাহিকভাবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলগুলোর শুনানি চলবে।

ইসি সূত্রে জানা গেছে, আপিল দায়েরের শেষ দিন শুক্রবার পর্যন্ত মোট ৬৪৫টি আবেদন জমা পড়ে। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার প্রথম থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। রোববার ৭১ থেকে ১৪০, সোমবার ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি হবে। বাকি আপিলগুলোর শুনানির সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

শুনানি চলাকালে সংশ্লিষ্ট প্রার্থীরা বা তাদের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজেদের বক্তব্য উপস্থাপন করছেন। নির্বাচন কমিশন প্রতিটি আপিল গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছে। এদিকে আপিল শুনানির পাশাপাশি নির্বাচন ভবনে পোস্টাল ব্যালট গণনা বিষয়ে একটি মক ট্রায়ালও পরিচালনা করা হচ্ছে। ভোটগ্রহণের আগে এই পদ্ধতির প্রস্তুতি যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিরোধী দলের সমর্থনে স্পিকার প্রার্থী মোশাররফ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। নতুন সংসদের কার্যক্রম শুরুর...

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগেই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে সরকারি ও বিরোধী দল। আজ বৃহস্পতিবার প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণ...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে যেসব কার্যসূচি

নবনির্বাচিত সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। সকাল ১১টায় সংসদ ভবনে বসতে যাওয়া এই অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে...

রেকর্ড পরিমাণ মজুত তেল ছাড়ার সিদ্ধান্তেও ব্যারেলপ্রতি তেলের দাম ১০০ ডলারে

ইরান যুদ্ধের প্রভাব কমাতে বড় বড় দেশ জরুরি মজুত থেকে রেকর্ড পরিমাণ তেল ছাড়ার সিদ্ধান্ত নিলেও বৃহস্পতিবারও (১২ মার্চ) বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। এশিয়ায়...

Recent Comments