Monday, June 15, 2026
Home জাতীয় রাজনীতি রাজনৈতিক অস্থিরতায় আজ রাতেই স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

রাজনৈতিক অস্থিরতায় আজ রাতেই স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে প্রবেশ করতে যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি এই বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এটি পূর্বনির্ধারিত কোনো বৈঠক নয়; বরং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে ডাকা হয়েছে।

বিএনপির একাধিক সিনিয়র নেতার মতে, বৈঠকটির তাৎপর্য অত্যন্ত গভীর। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা হয়নি, তবে দলীয় সূত্রে জানা গেছে—এই বৈঠকেই বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দলসহ সারা দেশে শোকের আবহ তৈরি হয়। ধীরে ধীরে সেই শোক কাটিয়ে রাজনৈতিক কার্যক্রমে মনোযোগ বাড়াচ্ছে দলটি। সামনে জাতীয় নির্বাচন, পাশাপাশি নেতৃত্বের স্থায়িত্ব—এই দুই বিষয়কে সামনে রেখে বিএনপির ভেতরে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।

দলীয় সূত্র জানায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ইতোমধ্যে তারেক রহমানকে পূর্ণাঙ্গভাবে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করার বিষয়ে একমত পোষণ করেছেন। গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইঙ্গিত দেন, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে দলীয় সিদ্ধান্তে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করলেও দল পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআরটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে...

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

Recent Comments