Wednesday, June 24, 2026
Home জাতীয় রাজনীতি হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী

হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী

চেম্বার আদালতের আদেশে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনী ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ঋণ খেলাপির তালিকা থেকে তাঁর নাম স্থগিত সংক্রান্ত হাইকোর্টের আদেশ চেম্বার আদালত স্থগিত করায় তিনি আবারও ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছেন। ফলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারাতে পারেন বলে আইনজীবীরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। এর আগে বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে স্থগিত করেছিলেন। সেই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন জানায়।

আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, চেম্বার আদালতের সর্বশেষ আদেশ কার্যকর থাকায় মঞ্জুরুল আহসান মুন্সী আইনত ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হবেন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, ঋণ খেলাপিরা সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। ফলে তাঁর মনোনয়ন টিকে থাকা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ২৪ জুন, ২০২৬ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব...

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

Recent Comments