Thursday, May 14, 2026
Home জাতীয় নবম বিসিএস ফোরামে খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা

নবম বিসিএস ফোরামে খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নবম বিসিএস ফোরামের উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এই শোকসভায় তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শোকসভা শুরুর আগে মরহুমা খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়া ছিলেন এক সাহসী ও দৃঢ়চেতা নেতৃত্বের প্রতীক। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি আপসহীন অবস্থান নিয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে গেছেন। তাঁর রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে বক্তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনায় তাঁর অভিজ্ঞতা, সাহসী সিদ্ধান্ত ও জনমুখী উদ্যোগ দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নারী নেতৃত্বের ক্ষেত্রে তিনি একটি শক্ত অবস্থান তৈরি করেছেন, যা বাংলাদেশে নারীর রাজনৈতিক অংশগ্রহণে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

আলোচনা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাদের প্রতি আল্লাহর রহমত ও ধৈর্য কামনা করা হয়।

শোকসভায় উপস্থিত ছিলেন নবম বিসিএস ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, মহাসচিব শীষ হায়দার চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী একান্ত সচিব মো. সামসুল আলমসহ ফোরামের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত সবাই মরহুম নেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বছরের শুরুতে এসএসসি, মাঝামাঝিতে এইচএসসি পরীক্ষার প্রস্তাব

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনে শিক্ষামন্ত্রীর প্রস্তাবের বিপক্ষে মত দিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ অংশীজনরা জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি ও সমমান পরীক্ষা...

প্যালেস লাক্সারি রিসোর্টের সঙ্গে ব্যাংক এশিয়ার অংশীদারত্ব

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিশেষ সুবিধা দেয়ার লক্ষ্যে হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ উপলক্ষে মঙ্গলবার ব্যাংকটির...

সিকিউরিটিজ আইন পরিপালন নিয়ে সিএসইর প্রশিক্ষণ কর্মসূচি

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) চট্টগ্রাম ও সিলেটস্থ ট্রেকহোল্ডার কোম্পানিগুলোর কমপ্লায়েন্স অফিসার ও অথরাইজড রিপ্রেজেন্টেটিভদের জন্য সিকিউরিটিজ আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। এ প্রশিক্ষণ পরিচালনা...

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মূলধন ঘাটতি ৬৪,৪০৬ কোটি টাকায় ঠেকেছে

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বিতরণকৃত ঋণের প্রায় ৭০ শতাংশই খেলাপির খাতায় উঠেছে। খেলাপি হওয়া এ ঋণের পরিমাণ প্রায় ৭৩ হাজার কোটি টাকা। অন্যদিকে বিপুল অংকের খেলাপি...

Recent Comments