Tuesday, March 10, 2026
Home কর্পোরেট তসরিফা ইন্ডাস্ট্রিজের ঋণমান ‘এএ মাইনাস’

তসরিফা ইন্ডাস্ট্রিজের ঋণমান ‘এএ মাইনাস’

তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে তসরিফা ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ৭৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৩ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৫২ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের সাড়ে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে তসরিফা ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ১২ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের সাড়ে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৭৪ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৪ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকায়।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত তসরিফা ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০০ কোটি ২৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৭৯ লাখ ৮৫ হাজার ১১৯। এর ৪৩ দশমিক শূন্য ২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৬১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক ৩৭ শতাংশ শেয়ার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঘটনার তদন্তে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বিরুদ্ধে আসামিকে জামিন করিয়ে দিতে কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ প্রকাশ্যে আসার পর পুরো ট্রাইব্যুনালের কার্যক্রম খতিয়ে দেখতে পাঁচ...

গিভ টু গেইন” প্রতিপাদ্যে কমিউনিটি ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে ঢাকাসহ আশপাশের এলাকায় কমর্রত ব্যাংকের নারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ঢাকায়...

ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেফতারে পরোয়ানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যার মামলায় ২৮ জনের বিরুদ্ধে দেওয়া পুলিশের ব্যুরো অব...

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র যুদ্ধ পরিস্থিতির জেরে সোমবার (৯ মার্চ) বিশ্ববাজারে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। এতে জ্বালানি তেলের দাম হঠাৎ করে লাফিয়ে...

Recent Comments