Tuesday, July 7, 2026
Home জাতীয় ঘটনার তদন্তে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি

ঘটনার তদন্তে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বিরুদ্ধে আসামিকে জামিন করিয়ে দিতে কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ প্রকাশ্যে আসার পর পুরো ট্রাইব্যুনালের কার্যক্রম খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চিফ প্রসিকিউটর জানান, ঘুষ চাওয়ার অভিযোগের ঘটনাসহ ২০২৪ সালের ৫ আগস্টের পর ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে এখন পর্যন্ত সংঘটিত সব বিষয় তদন্তের আওতায় আনা হবে। এ লক্ষ্যে একটি অভ্যন্তরীণ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে, যা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিবেদন দেবে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া দুই প্রসিকিউটর মর্জিনা রায়হান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের সিনিয়র গবেষণা কর্মকর্তা মো. সিফাত উল্লাহ। কমিটির নেতৃত্বে থাকবেন চিফ প্রসিকিউটর নিজেই।

আমিনুল ইসলাম বলেন, আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তদন্তের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে এবং কীভাবে অভিযোগসহ সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই-বাছাই করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার দুপুরে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে একজন আসামির জামিন করিয়ে দিতে কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ সামনে আসে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই ট্রাইব্যুনালের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।

চিফ প্রসিকিউটর তখন বলেন, শুধু নির্দিষ্ট অভিযোগের বিষয়ই নয়, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে সব কার্যক্রম খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ তদন্ত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা অসঙ্গতি পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে।

পরবর্তীতে সন্ধ্যায় পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। এই কমিটি অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসিআই পিএলসির চিফ পিপল অফিসার হিসেবে দায়িত্ব নিলেন মো. মঈনুল ইসলাম

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই পিএলসি তাদের মানবসম্পদ কার্যক্রমকে আরও গতিশীল ও ভবিষ্যতমুখী করতে মো. মঈনুল ইসলামকে চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে। ২০২৬...

চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই, সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল...

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল সোমবার থেকে এ শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (৭ জুলাই)...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬২তম সভা মঙ্গলবার (৭ জুলাই) প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকটি এক সংবাদ...

Recent Comments