Saturday, July 11, 2026
Home কর্পোরেট ইউনিক হোটেল এন্ড রিসোর্টস এর ১৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ইউনিক হোটেল এন্ড রিসোর্টস এর ১৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

দেশের শীর্ষস্থানীয় হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি’র ২৪তম বার্ষিক সাধারণ সভা বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন মিসেস সেলিনা আলী এবং সভা পরিচালনা করেন পরিচালক (রেগুলেটরি অ্যাফেয়ার্স ও কোম্পানী সচিব) মোঃ শরীফ হাসান, এফসিএস।

সভায় শেয়ারহোল্ডাররা ২০২৪-২৫ অর্থবছরের হিসাবের ওপর ভিত্তি করে ১৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী এবং অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। ভাচুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান জনাব আলী আশফাক, নমিনেশন ও রেমুনারেশন কমিটির চেয়ারম্যান মিস সুলতানা আফরোজ, মনোনীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আরটিএন গোলাম মোস্তফা, জনাব কাজী মাহমুদ সাত্তার, জনাব সাইফুল ইসলাম, মোঃ খালেদ নূর, মিস নাবিলা আলী সহ কোম্পানির উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে পাঠানো বিশেষ বক্তব্যে মিস নাবিলা আলী বলেন, “অর্থনৈতিক অস্বচ্ছলতা ও বহুমুখী চ্যালেঞ্জ সত্ত্বেও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ২০২৪-২৫ এ ২৬৮ কোটি টাকার আয় অর্জন করেছে। শেয়ার প্রতি আয় (ইপিএস) গত বছরের ৪.৮৭ টাকা থেকে বেড়ে ৫.১৮ টাকা হয়েছে এবং নিবেশিত সম্পদের মূল্য (এনএভি) ২৬,৭৯৪.৮৯ মিলিয়ন টাকানিয়ে বৃদ্ধি পেয়ে ২৭,৬৪৬.৬৪ মিলিয়ন টাকায় পৌঁছেছে। এই স্থিতিশীলতা কোম্পানির পরিচালন ব্যবস্থার দক্ষতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতিফলন।”

এছাড়া সভায় মিসেস সেলিনা আলী ও শেয়ারহোল্ডার পরিচালক জনাব মোঃ খালেদ নূরকে পুনর্নির্বাচিত করা হয় এবং মিসেস নাবিলা আলীর পরিচালকের নিয়োগও অনুমোদিত হয়। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে জনাব মোহাম্মদ নূর আলীর পুনর্নিযুক্তি এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে মিসেস সুলতানা আফরোজের নিয়োগও সম্মতিক্রমে গৃহীত হয়। পরবর্তী অর্থবছরের জন্য বহিঃনিরীক্ষক (সংবিধিবদ্ধ নিরীক্ষক) এবং কর্পোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ ও পারিশ্রমিকও অনুমোদিত হয়।

সভা শেষে চেয়ারপার্সন মিসেস সেলিনা আলী কোম্পানির সকল অংশীদার, কর্মকর্তা ও কর্মীদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসকে টেকসই, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল গ্রুপ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং সভা সমাপ্ত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

Recent Comments