Thursday, July 23, 2026
Home পুঁজিবাজার দর বৃদ্ধির শীর্ষ স্থানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

দর বৃদ্ধির শীর্ষ স্থানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের চতুর্থ কার্যদিবসে শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এদিন বেশ কয়েকটি কোম্পানির শেয়ার দরে উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা যায়, যার মধ্যে শীর্ষে উঠে আসে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে জানা যায়, দিন শেষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বেড়ে দাঁড়ায়, যা শতাংশের হিসাবে ৮ দশমিক ৫৭ ভাগ। বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির ফলে ব্যাংকটির শেয়ারে উল্লেখযোগ্য চাহিদা তৈরি হয় বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল রহিমা ফুড করপোরেশন, যার শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৫০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১৫ শতাংশ।

এছাড়াও এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসিস, ই-জেনারেশন, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ওয়ান, রূপালী ব্যাংক, বিকন ফার্মাসিউটিক্যালস এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দরেও উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) কার্যক্রমের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিশেষ...

মধুমতি ব্যাংক ও পিকেএসএফের মধ্যে সিইএসের আওতায় ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)-এর আওতায় ক্রেডিট গ্যারান্টি সুবিধা গ্রহণের লক্ষ্যে সংস্থাটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে মধুমতি ব্যাংক পিএলসি। রাজধানীর আগারগাঁওস্থ...

পর্ষদ সভার তারিখ জানালো ট্রাস্ট ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ জুলাই বিকাল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত...

বৈশ্বিক শক্তিগুলোর সাথে বৈঠকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা পররাষ্ট্রমন্ত্রীর

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ৩৩তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের...

Recent Comments