Saturday, July 18, 2026
Home জাতীয় লালবাগে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট

লালবাগে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানাধীন ইসলামপুর এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও দুটি ইউনিট যোগ করা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, প্লাস্টিক সামগ্রী থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়। এ সময় নিরাপত্তার স্বার্থে স্থানীয় মানুষজনকে এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড

সরকার আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপে প্রবাসীদের জন্য বিশেষ ডেবিট কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা দেশে...

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম পাঁচ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। শনিবার (১৮...

পাঁচ মাসে গণতন্ত্র ও অর্থনীতি পুনরুদ্ধারে অগ্রাধিকার সরকারের

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রশাসনিক সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছে...

অযোগ্য যানবাহন সড়ক থেকে সরাতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  একইসঙ্গে রাজধানীতে...

Recent Comments