Tuesday, June 9, 2026
Home জাতীয় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের নির্দেশ

হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের নির্দেশ

গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার (১৪ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ আসতে পারে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন বলে জানা গেছে। প্রসিকিউশনের দাখিল করা পাঁচটি অভিযোগের ভিত্তিতে মামলাটি বর্তমানে অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে। আসামিদের মধ্যে তিনজন সাবেক সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেফতার রয়েছেন, বাকিরা পলাতক।

গত ৯ নভেম্বর উপস্থিত আসামিদের অব্যাহতির আবেদন নিয়ে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। তিনি বেআইনি আটক, অপহরণ ও নির্যাতনের অভিযোগে অব্যাহতির চারটি গ্রাউন্ড তুলে ধরেন। ট্রাইব্যুনাল তিনটি গ্রাউন্ড বিবেচনার কথা জানালেও গুম সংক্রান্ত অভিযোগে সিদ্ধান্ত পরে নেওয়ার ইঙ্গিত দেয়। একইদিন পলাতক আসামিদের পক্ষে আইনজীবীরা ডিসচার্জ চেয়ে আবেদন করেন। এসব শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের আদেশের দিন হিসেবে আজকের তারিখ নির্ধারণ করেন।

প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তারা বলেন, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময়ে সরকারবিরোধী বিভিন্ন ব্যক্তিকে গুম ও নির্যাতনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। শুনানিতে অন্তত ২৬ জন গুমের ঘটনার বর্ণনা তুলে ধরা হয়।

মামলায় গ্রেফতার থাকা তিন সেনা কর্মকর্তা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। শেখ হাসিনাসহ অন্য আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।

এর আগে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে আদালত তা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পলাতকদের হাজির করতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেওয়া হয়। আজকের আদেশকে মামলাটির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক...

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

Recent Comments