Wednesday, July 1, 2026
Home জাতীয় রোকেয়ার চেতনাকে ধারণ করে অগ্রগতির পথে হাঁটার আহ্বান প্রধান উপদেষ্টার

রোকেয়ার চেতনাকে ধারণ করে অগ্রগতির পথে হাঁটার আহ্বান প্রধান উপদেষ্টার

নারী শিক্ষা, অধিকার, মানবিক মূল্যবোধ ও নারীর ক্ষমতায়নে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এ বছরের বেগম রোকেয়া পদক চার বিশিষ্ট নারীর হাতে তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি দেশের নারী সমাজের এগিয়ে যাওয়ার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে রোকেয়ার চিন্তা, চেতনা ও সমাজ সংস্কারের দর্শনকে ধারণ করার আহ্বান জানান। ‘আমিই রোকেয়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাষ্ট্রীয়ভাবে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান উপদেষ্টা নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার ঘোষণা দেন। তার মতে, নারীর উন্নয়নকে প্রাধান্য দেয়ার লক্ষ্যে মন্ত্রণালয়ের নামেই শক্তি ও মর্যাদার প্রতিফলন থাকা জরুরি।

এ বছর যেসব চার নারী বেগম রোকেয়া পদক অর্জন করেছেন, তারা হলেন— নারী শিক্ষা গবেষণায় খ্যাতিমান শিক্ষাবিদ ড. রুভানা রাকিব, নারী অধিকারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কল্পনা আক্তার, মানবাধিকার সুরক্ষায় আন্তর্জাতিকভাবে সক্রিয় ড. নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ ও খেলাধুলায় অবদান রাখা ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

সংবর্ধিত নারীদের হাতে পদক তুলে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “বেগম রোকেয়া শুধু নারীর পথপ্রদর্শকই নন, আমাদের সমাজ বিনির্মাণের দিশারী। তার স্বপ্ন পূরণে যারা কাজ করছেন, তারাই নতুন বাংলাদেশের নির্মাণে সহায়ক শক্তি।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্র, পরিবার ও প্রতিষ্ঠানিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইউসিবির ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর...

ব্যাংক এশিয়ার ঋণমান প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড...

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী, বুধবার (১ জুলাই) থেকে আবেদনকারীরা আর...

খামেনির জানাজায় অংশ নেবে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে।...

Recent Comments