Sunday, July 12, 2026
Home কর্পোরেট কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৫ সফলভাবে সম্পন্ন

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৫ সফলভাবে সম্পন্ন

দেশের ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনার উন্নতি এবং টেকসই ব্যাংকিং নিশ্চিত করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজন করা এ কনফারেন্সে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট, ডিভিশন হেড ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস-২) এর পরিচালক আ. ন. ম. মঈনুল কবীর। এছাড়া বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মাহমুদা হক ও রিসোর্স পারসন এম. এম. অপূর্ব আবরার বক্তৃতা প্রদান করেন।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত অতিথিদের স্বাগত জানান। কনফারেন্সে ঝুঁকি মূল্যায়ন, ঝুঁকি হ্রাস কৌশল, নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আধুনিক প্রাতিষ্ঠানিক সক্ষমতার মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনার মান উন্নয়নের গুরুত্বের ওপর জোর দেন।

এ বছর কনফারেন্সটি কমিউনিটি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোকে আরও দৃঢ় ও কার্যকর করার পাশাপাশি দেশের ব্যাংকিং খাতে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি প্রবর্তনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments