Friday, July 3, 2026
Home শিক্ষা ও সংস্কৃতি আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি

আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি

তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক সহকারী শিক্ষককে স্ট্যান্ড রিলিজ করে ভিন্ন জেলায় বদলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। প্রশাসনিক কারণ দেখিয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের সহকারী পরিচালক মাহফুজা খাতুন স্বাক্ষরিত অফিস আদেশে এসব বদলি করা হয়।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রাথমিক দাবি বাস্তবায়ন পরিষদ–এর একাধিক নেতাও এ তালিকায় রয়েছেন। পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ নোয়াখালী থেকে লক্ষ্মীপুরে বদলি হয়েছেন। তিনি জানান, সারাদেশে ৫০০ থেকে ৫৫০ জন শিক্ষককে একইভাবে ভিন্ন জেলায় বদলি করা হয়েছে। শুধু নোয়াখালী জেলা থেকেই ৪০ জন শিক্ষককে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ জেলায় পদায়ন দেওয়ার নিয়ম থাকলেও শাস্তিমূলক বিবেচনায় বা বিশেষ প্রশাসনিক কারণে মাঝে মাঝে ভিন্ন জেলায় বদলি করা হয়। চলমান পরিস্থিতিতেও ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করে এ আদেশ দেওয়া হয়েছে বলে জানায় ডিপিই।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ডিপিইর সহকারী পরিচালক মাহফুজা খাতুন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসব বদলি করা হয়েছে। তবে ঠিক কতজন শিক্ষককে বদলি করা হয়েছে, তা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments