Wednesday, June 17, 2026
Home কর্পোরেট উদ্যোক্তা তৈরিতে মাসব্যাপী প্রশিক্ষণ চালু করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

উদ্যোক্তা তৈরিতে মাসব্যাপী প্রশিক্ষণ চালু করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির (এআইবি) উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ঢাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয় ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউট, এআইবিটিআইতে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফা। সভাপতিত্ব করেন এআইবির এমডি (ভারপ্রাপ্ত) মো. রাফাত উল্লা খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আয়ুব আলী এবং এআইবির ডিএমডি এসএম আবু জাফর। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন এআইবিটিআইয়ের অধ্যক্ষ মো. আবদুর রহিম দুয়ারী, এসভিপি তৌহিদ সিদ্দিকী, সেন্টার ইনচার্জ ও কোর্স কো-অর্ডিনেটর সাইফ মোহাম্মদ জুলকার নাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রশিক্ষণ কর্মসূচিতে ঢাকা অঞ্চলের ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনা, অর্থনৈতিক দক্ষতা ও উদ্ভাবনী ধারনায় উন্নতি সাধন করতে সক্ষম হবেন। এআইবি এই ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments