Sunday, July 12, 2026
Home জাতীয় এসপি নিয়োগে লটারি প্রক্রিয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এসপি নিয়োগে লটারি প্রক্রিয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদায়নে এবার নতুন অধ্যায় যুক্ত হলো—লটারি পদ্ধতি। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে জেলাগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করে এ পদায়ন সম্পন্ন করেছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এসপি বাছাইয়ে প্রথমে মেধা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়; যোগ্য কর্মকর্তাদের কেউ তালিকা থেকে বাদ পড়েননি।

বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিত্তিতে জেলাগুলোকে এ, বি ও সি—এই তিন শ্রেণিতে ভাগ করা হয়। এরপর মেধাবীদের তালিকা চূড়ান্ত করে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কে কোন জেলায় দায়িত্ব পালন করবেন। তার ভাষায়, “যার ভাগ্যে যে জেলা জুটেছে, সেটিই তাকে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, মোট ৬৪ জেলায় বিদ্যমান এসপিদের মধ্যে ১৮ জনকে বদলি করা হয়েছে এবং তাদের জায়গায় নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। লটারির মাধ্যমেই এই নতুনদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। ওসি পর্যায়ের কর্মকর্তাদের পদায়নও একই প্রক্রিয়ায় হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়েছি। মেধাবীদের বাদ না দিয়ে বরং লটারির মাধ্যমে দায়িত্ব বণ্টন করায় পক্ষপাতহীনতা নিশ্চিত হয়েছে।” নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ ধরনের পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ  করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments