Tuesday, January 20, 2026
Home জাতীয় শাহবাগে বিশৃঙ্খল পরিস্থিতি, বন্ধ যানবাহন চলাচল

শাহবাগে বিশৃঙ্খল পরিস্থিতি, বন্ধ যানবাহন চলাচল

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ এলাকা। মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়। এতে পরীক্ষার্থীরা সেখানেই অবস্থান নিলে উত্তেজনা বাড়তে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। আন্দোলনকারীরা পাল্টা ইটপাটকেল ছোড়েন বলে অভিযোগ করেছে পুলিশ। এতে অন্তত ২৫ জন আহত হন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। শাহবাগ থানার ওসি খালেদ মনসুর ইটের আঘাতে আহত হয়েছেন বলেও জানিয়েছেন।

শাহবাগ এলাকায় বর্তমানে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আন্দোলনকারীরা চারুকলার সামনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা অভিযোগ করেন, আগের বিসিএস পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য দীর্ঘ সময় পেলেও এবার সময় দেওয়া হয়েছে অপ্রতুল, যা লিখিত পরীক্ষার জন্য যথেষ্ট নয়।

পিএসসি ঘোষণা অনুযায়ী ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর সারাদেশের আটটি কেন্দ্রে শুরু হওয়ার কথা। আসনবিন্যাসসহ সব প্রস্তুতি সম্পন্ন হলেও তারিখ না পেছালে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গণভোটে ‘না’ মানেই স্বৈরতন্ত্রকে শক্তিশালী করা: শারমীন মুরশিদ

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আসন্ন গণভোটে পরিবর্তনের পক্ষে অবস্থান নিতে হলে ‘হ্যাঁ’ ভোট দেওয়া ছাড়া...

ঢাকায় বাড়িভাড়া নিয়ে বড় সুখবর

প্রতি বছরের শুরুতে ঢাকা শহরে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রবণতা ঠেকাতে ২ বছরের আগে ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি...

প্রতারণা মামলায় ফের কারাগারে ইভ্যালির রাসেল ও শামীমা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) আবারও ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির শীর্ষ দুই কর্মকর্তা—চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার...

টবি ক্যাডম্যানের পদত্যাগের খবর ভিত্তিহীন বলে দাবি চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদ থেকে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানে পদত্যাগের খবর সঠিক নয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার...

Recent Comments