Tuesday, June 30, 2026
Home অর্থ-বানিজ্য ডিসেম্বরে চালু হচ্ছে বাধ্যতামূলক ইউপি অনলাইন সেবা

ডিসেম্বরে চালু হচ্ছে বাধ্যতামূলক ইউপি অনলাইন সেবা

দেশের বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক সিস্টেমে আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে ‘সিবিএমএস’ নামের স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহারে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) এনবিআরের আয়োজিত ‘মিট দ্য বিজনেস’ আলোচনায় সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এনবিআর জানায়, বর্তমানে এনবিআরের অধীনস্থ ৩টি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে এই সফটয়্যারের ২৪টি মডিউল ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেবা প্রদান করা হচ্ছে।

বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে অথোরাইজেশন পারমিশন (ইউপি) গ্রহণ করে থাকে। বিসিএমুস-এর ইউপি মডিউল চালু হলেও এখনও বেশিরভাগ প্রতিষ্ঠানই ম্যানুয়াল পদ্ধতিতে ইউপি নিচ্ছে, মাত্র অল্প কিছু প্রতিষ্ঠান অনলাইনে এই সেবা নিচ্ছে। সফটওয়্যারটির ব্যবহার বাধ্যতামূলক না হওয়ায় গত ১০ মাসেও এর ব্যবহার কাঙ্খিত মাত্রায় পৌঁছায়নি। বিসিএমএস সিস্টেমটি ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে সিস্টেমটিতে প্রয়োজনীয় উন্নয়ন ও সংশোধন করে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে।

দিনব্যাপী আলোচনায় তৈরি পোশাক, নিটপোশাক, অ্যাকসেসরিজ, টেক্সটাইল ও চামড়াজাত পণ্য খাতের পাঁচটি সংগঠন—বিজিএমইএ, বিকেএমইএ, বিগ্যাপমিইএ, বিটিএমএ ও এলএফএমইএবি—সিবিএমএস বাধ্যতামূলক করার বিষয়ে একমত হন। তারা প্রস্তাব করেন, সম্ভব হলে আগামী ১ ডিসেম্বর থেকে ইউপি ইস্যু সংক্রান্ত সব সেবা শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে করা হোক। এনবিআর জানিয়েছে, এ বিষয়ে দ্রুতই আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হবে।

সিবিএমএস বাধ্যতামূলক হওয়ার সুবিধাসমূহ:
১. এনবিআরের সেবা প্রদান প্রক্রিয়ায় দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে;
২. বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য সেবা প্রাপ্তি হবে আরও সহজ, সময়সাশ্রয়ী ও ব্যয়সাশ্রয়ী হবে;
৩. কাঁচামালের ইন-পুট ও আউট-পুটের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করায় হিসাব রক্ষণ স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হবে;
৪. বন্ড কমিশনারেটে ম্যানুয়ালি দলিলপত্র জমা দেওয়ার জটিলতা দূর হবে; এবং
৫. বন্ড সংক্রান্ত বিভিন্ন বিবাদের পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

এনবিআর আরও জানায়, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি ও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে বন্ডেড ওয়্যারহাউসিং ব্যবস্থাপনা সংক্রান্ত অটোমেটেড  সিবিএমএস সিস্টেমের ব্যবহার বাধ্যতামূলক করায় এনবিআরের ডিজিটালাইজেশন কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কার্যক্রম ধীরে ধীরে পূর্ণ অটোমেশনের আওতায় আনার এনবিআরের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহারের দাবি প্রধানমন্ত্রীর

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল, করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং শিক্ষা ও বিনিয়োগবান্ধব করনীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও...

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার (২৯ জুন) এই বিষয়ে প্রজ্ঞাপন...

একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী

একীভূত হওয়া পাঁচটি শরীয়াহ্‌ভিত্তিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার (২৯ জুন) জাতীয়...

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৫ সালের নিরীক্ষিত...

Recent Comments