Friday, June 5, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামের পাতেল অঞ্চলে ১৮টি বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদ সদস্য ও অভিভাবকদের অংশগ্রহণে “সাউথইস্টএডুফিন এর বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ পরিচিতি” শীর্ষক স্কুল ব্যাংকিং সচেতনতা ও সম্পৃক্ততা কর্মসূচির আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। আগ্রাবাদ শাখার তত্ত্বাবধানে পতেঙ্গা উপশাখা এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম। উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দিন খান, আঞ্চলিক প্রধান (চট্টগ্রাম) মো. আবদুল মান্নানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি ও শিক্ষা খাতে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাউথইস্ট ব্যাংকের “এডুফিন” একটি আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম, যা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে ডিজিটালভাবে সহজ করে তোলে। এর মাধ্যমে ফি ব্যবস্থাপনা, উপস্থিতি পর্যবেক্ষণ, গ্রেড ব্যবস্থাপনা এবং শিক্ষক-অভিভাবক যোগাযোগ আরও কার্যকর হয়। শিক্ষার্থীরা ব্যাংকের শাখা, ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে ফি পরিশোধ করতে পারবে।

এছাড়া ব্যাংকের স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট “তারকা” শিক্ষার্থীদের জন্য রক্ষণাবেক্ষণ ফি ছাড়াই সঞ্চয় হিসাব খোলার সুযোগ দিচ্ছে, যা শিশুদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি শিক্ষা খাতে ডিজিটাল রূপান্তর, যুবসমাজের ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয় অনুষ্ঠানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments