Thursday, April 30, 2026
Home অর্থ-বানিজ্য মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটে টিকিট সিন্ডিকেট, জড়িত ৩৪ প্রতিষ্ঠান

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটে টিকিট সিন্ডিকেট, জড়িত ৩৪ প্রতিষ্ঠান

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিটের দাম কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগে সাতটি জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) ও ২৭টি ট্রাভেল এজেন্সিকে অভিযুক্ত করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। কমিশনের প্রাথমিক তদন্তে দেখা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে এসব প্রতিষ্ঠান বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রবাসী শ্রমিক ও ওমরাহ যাত্রীরা। কমিশনের কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ৩৪ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আজ বুধবার কমিশনের দফতরে শুনানিতে উপস্থিত থাকতে নোটিশ দেওয়া হয়েছে। কেউ উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলবে বলে কমিশন জানিয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে টিকিট কারসাজির প্রমাণ

কমিশনের দুই সদস্যের তদন্ত কমিটি—সহকারী পরিচালক মো. আদনান আরিফ এবং উপপরিচালক দিনেশ সরকার—বিক্রয় রেকর্ড, বাজার তথ্য ও গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখেছেন, কয়েকটি জেনারেল সেলস এজেন্ট ও ট্রাভেল এজেন্সি “গ্রুপ বুকিং” নামে বিপুলসংখ্যক টিকিট আগাম ব্লক করে রেখেছিল। পরে সেই টিকিটগুলো প্রকৃত মূল্যের দ্বিগুণ-তিনগুণ দামে বিক্রি করা হয়।

তদন্তে দেখা গেছে, ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মাম রুটে টিকিটের দাম ওই সময় প্রতি টিকিটে সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত পৌঁছায়।

যদিও কোনো এয়ারলাইনকে সরাসরি অভিযুক্ত করার প্রমাণ পাওয়া যায়নি, কমিশন জানিয়েছে—বিক্রয় এজেন্টদের কার্যক্রমের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ

অভিযুক্ত জেনারেল সেলস এজেন্টগুলোর মধ্যে রয়েছে—এয়ার গ্যালাক্সি লিমিটেড, ইউনাইটেড লিংক লিমিটেড, ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন লিমিটেড, স্কাই এভিয়েশন সার্ভিসেস লিমিটেড,আই-বিজনেস হোল্ডিংস লিমিটেড, স্কাইজেট এভিয়েশন ও অ্যারোউইং এভিয়েশন লিমিটেড।

অভিযুক্ত ট্রাভেল এজেন্সির তালিকায় রয়েছে—কাজী এয়ার ইন্টারন্যাশনাল, সিটিকম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি, কিং এয়ার এভিয়েশন, মেগা ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস, হাজী এয়ার ট্রাভেলস, গালফ ট্রাভেলস, আল-গাজি ট্রাভেলস, ফ্লাই ফেয়ার ট্রাভেলসসহ ২৭টি প্রতিষ্ঠান। সরকারি তদন্ত কমিটিও (বেবিচক ও বাণিজ্য মন্ত্রণালয় প্রতিনিধি নিয়ে গঠিত) একই ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে।

অভিযোগ অস্বীকার করছে জিএসএগুলো

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো অভিযোগ অস্বীকার করেছে। আহমেদ ইউসুফ ওয়ালিদ, সাউদিয়া ও কাতার এয়ারওয়েজের প্রতিনিধি এবং এয়ারলাইনস জিএসএ ফোরামের আহ্বায়ক বলেন,“আমাদের বিরুদ্ধে টিকিটের দাম বাড়ানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। জিএসএদের টিকিটের দাম নির্ধারণের কোনো এখতিয়ার নেই—দাম ঠিক করে এয়ারলাইনস, আমরা শুধু নির্ধারিত রেটে বিক্রি করি।”হাজী এয়ার ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক নির্মল চন্দ্র বৈরাগী বলেন,“আমি কোনো গ্রুপ টিকিট বিক্রি করি না, ওমরাহ প্যাকেজও করি না। তবুও ডাকা হয়েছে, তাই শুনানিতে গিয়ে ব্যাখ্যা দেব।”

জরিমানা হতে পারে টার্নওভারের ১০ শতাংশ পর্যন্ত

প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. আদনান আরিফ জানান, শুনানির পর প্রয়োজনে নতুন তদন্ত কমিটি গঠন করা হতে পারে। “দোষ প্রমাণিত হলে কমিশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বার্ষিক টার্নওভারের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারবে।”

টিকিটের দাম এখনও চড়া

সরকারি পদক্ষেপ ও মন্ত্রণালয়ের নির্দেশনার পরও মধ্যপ্রাচ্যগামী রুটে টিকিটের দাম পুরোপুরি স্বাভাবিক হয়নি। বর্তমানে ঢাকা থেকে জেদ্দা রুটের ওয়ান-ওয়ে টিকিটের দাম প্রায় ৭০ হাজার টাকা, যেখানে বিপরীতে জেদ্দা থেকে ঢাকার টিকিট মাত্র ২৫ হাজার টাকা। বাংলাদেশ ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন (আটাব) জানিয়েছে, টিকিটের “বাল্ক বিক্রি” ও পুনর্বিক্রয়ের নিয়ম কঠোরভাবে প্রয়োগ না হওয়ায় বাজারে সিন্ডিকেট কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর...

আইটি কনসালট্যান্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত আইটি কনসালট্যান্ট পিএলসি ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা...

ইউনাইটেড পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৯ এপ্রিল...

Recent Comments