Tuesday, June 9, 2026
Home আন্তর্জাতিক চীন-ভারতের আকাশ সংযোগ পুনরায় শুরু হচ্ছে ৫ বছর পর

চীন-ভারতের আকাশ সংযোগ পুনরায় শুরু হচ্ছে ৫ বছর পর

অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু হলো। দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় বন্ধ থাকার চালু হলো দুই প্রতিবেশী দেশের সরাসরি ফ্লাইট। রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টায় কলকাতা থেকে গুয়াংঝুতে প্রথম দৈনিক ফ্লাইটটি পরিচালনা করে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো।

বিমানটি প্রায় ১৮০ যাত্রী নিয়ে দক্ষিণ চীনের গুয়াংজুতে নেমেছে বলে জানিয়েছে বিবিসি।

২০২০ সালের ‍শুরুর দিকে কোভিড মহামারীর মধ্যে প্রথম দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট স্থগিত হয়। পরে হিমালয় এলাকায় বিতর্কিত গালওয়ান সীমান্তে রক্তক্ষয়ী এক সংঘাত এবং তাকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার কারণে এই স্থগিতাদেশ দীর্ঘায়িত হয়।

সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশকেই সম্পর্কের টানাপড়েন কমাতে আগ্রহী মনে হচ্ছে। গত বছর তারা সীমান্তে টহল নিয়ে ঐতিহাসিক এক চুক্তিতেও পৌঁছায়।

এরই ধারাবাহিকতায় চলতি বছরের অগাস্টে চীনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ৭ বছর পর। একই মাসে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-ও ভারত সফর করেন।

ভারতের সরকার বলছে, পুনরায় সরাসরি ফ্লাইট চালু ‘দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে’ ও ‘দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক করার ক্ষেত্রে’ সহায়তা করবে।

এদিকে ভারতও চীনের নাগরিকদের ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে।

দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুকে স্মরণীয় করে রাখতে ইন্ডিগোর ফ্লাইটে যাত্রীদের চেকইনের সময় এয়ারলাইনের কর্মীরা পিতলের প্রদীপ প্রজ্জ্বালন করেন।

ঊর্ধ্বতন এক চীনা কনস্যুলার কর্মকর্তা চিন ইয়ং কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “চীন-ভারত সম্পর্কের জন্য আজ খুবই গুরুত্বপূর্ণ দিন।”

যাত্রীদের একজন বলেছেন, সরাসরি সংযোগের ফলে লজিস্টিকস ও ট্রানজিটের সময় বাঁচবে।

চায়না ইস্টার্ন এয়ারলাইনসও নভেম্বরে দিল্লি থেকে সাংহাইয়ে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক...

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

Recent Comments