Wednesday, June 24, 2026
Home পুঁজিবাজার এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা

এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত পোশাক খাতের কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার (২৬ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কোম্পানির আয়, সম্পদ মূল্যসহ সামগ্রিক আর্থিক অবস্থাও পর্যালোচনা করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য বছরে এস্কয়ার নিট কম্পোজিটের শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) দাঁড়িয়েছে ৪৪ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৪১ পয়সা। তবে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (NAV) সামান্য কমে দাঁড়িয়েছে ৩৭ টাকা ৩৮ পয়সা, যেখানে আগের বছর ছিল ৩৮ টাকা ৪৭ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জানুয়ারি ২০২৬, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর ২০২৫।

কোম্পানি সূত্রে জানা গেছে, নতুন অর্থবছরে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও রপ্তানি বাজার সম্প্রসারণে জোর দেবে এস্কয়ার নিট কম্পোজিট। পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে নতুন প্রকল্পেও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments