Sunday, June 28, 2026
Home জাতীয় রাজনীতি জুলাই সনদে স্বাক্ষর না করা যেকোনো দলের নিজস্ব সিদ্ধান্ত: ডা. জাহিদ

জুলাই সনদে স্বাক্ষর না করা যেকোনো দলের নিজস্ব সিদ্ধান্ত: ডা. জাহিদ

জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা যেকোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ডিম্যাবের নতুন আহবায়ক কমিটির আয়োজনে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

ডা. জাহিদ বলেন, এতগুলো মানুষের আত্নত্যাগ ও অংশগ্রহণ, এটা নিয়ে শঙ্কা প্রকাশ বা দ্বিধা থাকলে জাতি হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে অস্তিত্ব সংকটে পড়বে। রাষ্ট্র যখন জুলাই সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে, তখন এ নিয়ে দ্বিমত করা উচিত না। সবার অংশগ্রহণ করা উচিত।

জুলাই সনদে স্বাক্ষর না করলে সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিরোধী দল শুধু সেই সংস্কারের কথা বলে, যেটা তাদের ক্ষমতার ভাগ দেবে’

স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেছেন, তারা বারবার সংস্কারের দাবি তুললেও জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার নিয়ে...

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...

তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর...

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ডে

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সরকারবিরোধী মিছিলের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ এবং সরকারবিরোধী মিছিলের অভিযোগে দায়ের...

Recent Comments