Saturday, May 30, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংকে নতুন এএমডি হিসেবে যোগ দিলেন মোঃ মাহবুব আলম

সাউথইস্ট ব্যাংকে নতুন এএমডি হিসেবে যোগ দিলেন মোঃ মাহবুব আলম

মোঃ মাহবুব আলম সাউথইস্ট ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে ১৪ অক্টোবর (মঙ্গলবার) যোগদান করেছেন। সাউথইস্ট ব্যাংকে যোগদানের পূর্বে তিনি এনসিসি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) থেকে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এছাড়াও তিনি যথাক্রমে যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকে বিভিন্ন শাখা ও বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোঃ মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) হতে এমবিএ ডিগ্রী অর্জন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ থেকে এম.কম এবং বি.কম (অনার্স) ডিগ্রি সম্পন্ন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments