Tuesday, June 16, 2026
Home পুঁজিবাজার আরএকে সিরামিকসের উদ্যোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা

আরএকে সিরামিকসের উদ্যোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকসের উদ্যোক্তা এসএকে একরামুজ্জামান শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তিনি তার ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান মোহাম্মদ ট্রেডিং-এর মাধ্যমে ৮৫ হাজার শেয়ার কিনবেন।

সূত্র জানায়, উদ্যোক্তা এই শেয়ারগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ক্রয় করতে পারবেন। শেয়ার ক্রয় সংক্রান্ত এই উদ্যোগ কোম্পানির প্রতি উদ্যোক্তার আস্থা ও বাজারে ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।

আরএকে সিরামিকসের শেয়ার কাঠামো অনুযায়ী, কোম্পানির মোট শেয়ারের ৭২.০৮ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা রয়েছে ১৬.৮৭ শতাংশ শেয়ারের মালিক, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ০.১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১০.৮৯ শতাংশ শেয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকায় যানবাহন...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

Recent Comments