Wednesday, June 17, 2026
Home কর্পোরেট কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদে ছয়জন নতুন পরিচালক ও তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের অনুমোদন প্রদান করেছে।

নিয়োগপ্রাপ্ত নতুন ছয়জন পরিচালক হলেন- জনাব এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম, অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ; জনাব আবু নাছের মোহাম্মদ খালেদ, বিপিএম, অ্যাডিশনাল আইজি (এইচআরএম), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল আইজি (সিআইডি), বাংলাদেশ পুলিশ; জনাব সারদার নূরুল আমিন, বিপিএম, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ; এবং জনাব মোঃ কামরুল আহসান, ডিআইজি (কনফিডেন্সিয়াল), বাংলাদেশ পুলিশ।

স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন- ড. মোঃ মোর্শেদ হাসান খান, অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; জনাব সৈয়দ রফিকুল হক, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং জনাব মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, ম্যানেজিং পার্টনার, আমিন হোসেন অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

নবনিযুক্ত পরিচালকদের অন্তর্ভুক্তির ফলে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদ আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। এই পদক্ষেপ ব্যাংকের সুশাসন, টেকসই প্রবৃদ্ধি এবং শেয়ারহোল্ডার আস্থা আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরেফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এ...

জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অতীতে যেভাবে দেশের সম্পদ...

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

Recent Comments