Sunday, July 19, 2026
Home জাতীয় পূর্বাচল প্লট বরাদ্দ মামলায় আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ

পূর্বাচল প্লট বরাদ্দ মামলায় আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলাগুলোর একটিতে নতুন করে আরও তিনজন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সোনালী ব্যাংকের গণভবন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার গৌতম কুমার সিকদার, প্রিন্সিপাল অফিসার মো. শরিফুল ইসলাম এবং সিনিয়র অফিসার রিয়াদ মাহমুদ সাক্ষ্য দেন।

দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান লিপন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অগ্রগতি ধারাবাহিকভাবে চলছে এবং আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ১৬ অক্টোবর ধার্য করেছেন।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে ছয়টি মামলা দায়ের করে। মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকসহ মোট ২৩ জনকে আসামি করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তারা অযোগ্য হয়েও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন। মামলাটি বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে এবং পর্যায়ক্রমে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজে নিতে যাচ্ছে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ...

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

Recent Comments