Sunday, July 26, 2026
Home অর্থ-বানিজ্য চড়া দামে সবজি বাজার, সস্তা আলু-পেঁপে একমাত্র ভরসা

চড়া দামে সবজি বাজার, সস্তা আলু-পেঁপে একমাত্র ভরসা

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে প্রায় সব ধরনের সবজি ও মাছের দাম বেড়ে গেছে। গত সপ্তাহের তুলনায় সবজির কেজিপ্রতি দাম বেড়েছে ১০–২০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা বাহানাকে সুযোগে পরিণত করে ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।

বাজারে ঘুরে দেখা গেছে, আলু (২৫–৩০ টাকা) ও কাঁচা পেঁপে (২০–২৫ টাকা) ছাড়া সব সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচ—গত সপ্তাহে কেজি ২০০–২২০ টাকা থাকলেও এখন ২৮০–৩২০ টাকায় বিক্রি হচ্ছে। লালশাক ৩০ টাকা আঁটি, পুঁইশাক ৪০ টাকা, বরবটি ১০০ টাকা, করলা ১২০ টাকা, বেগুন ১৪০ টাকা, গাজর ১২০ টাকা ও টমেটো ১২০–১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও আগুন। আগামীকাল থেকে ইলিশ ধরা বন্ধ থাকায় বড় ইলিশ কেজি ২৩০০–২৪০০, মাঝারি ২০০০ ও ছোট ইলিশ ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের মাছের দামও কেজিতে বেড়েছে ৫০–১০০ টাকা।

মাংসের বাজারেও ঊর্ধ্বগতি অব্যাহত। ব্রয়লার মুরগি ১৮০–১৯০, সোনালি ৩০০–৩৩০, দেশি মুরগি ৬০০–৬৮০, গরুর মাংস ৭৫০–৮০০, খাসি ১১০০–১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন অভিযোগ করেন, বাজার নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখছে না। তার মতে, “সরকার পতনের পর কিছুটা শৃঙ্খলা ফিরলেও এখন আবার চাঁদাবাজি সক্রিয় হয়েছে। বাজার তদারকি জোরদার করা দরকার।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments