Monday, June 15, 2026
Home কর্পোরেট চট্টগ্রামের গ্রাহকের হাতে ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ রয়্যাল এনফিল্ড

চট্টগ্রামের গ্রাহকের হাতে ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ রয়্যাল এনফিল্ড

প্রবাসী বাংলাদেশীদের বৈধ ও নিরাপদ চ্যানেলে অর্থ প্রেরণে উৎসাহিত করতে ব্র্যাক ব্যাংক সম্প্রতি বিশেষ রেমিটেন্স ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পেইনটি গত ১৮ মে শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত চলে। ঈদুল আজহা কেন্দ্রিক এ উদ্যোগে গ্রাহকদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা, যার মধ্যে ছিল সাপ্তাহিক, পাক্ষিক এবং গ্র্যান্ড প্রাইজ।

সাপ্তাহিক পুরস্কার হিসেবে গ্রাহকরা পেয়েছেন মোবাইল ফোন, ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাংক, ইয়ারবাড এবং কুপন। প্রতি দুই সপ্তাহে মেগা প্রাইজ হিসেবে প্রদান করা হয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মাইক্রোওভেন ও পানিশুদ্ধকারক যন্ত্র। সর্বশেষে, সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠানো গ্রাহককে গ্র্যান্ড প্রাইজ হিসেবে দেয়া হয় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল।

চট্টগ্রামের মুরাদপুর শাখার গ্রাহক মোহাম্মদ নাসের এবারের ক্যাম্পেইনের শীর্ষ রেমিটেন্স প্রেরক হিসেবে গ্র্যান্ড প্রাইজটি অর্জন করেন। রাজধানীতে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রেফাত উল্লাহ খান বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন ইকবাল, রেমিটেন্স ও প্রবাসী ব্যাংকিং প্রধান শাহরিয়ার জামিলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তারেক রেফাত উল্লাহ খান বলেন, রেমিটেন্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্র্যাক ব্যাংক প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ও নিরাপদে পৌঁছে দিতে কাজ করছে। ব্যাংকের বিস্তৃত ব্রাঞ্চ, সাব-ব্রাঞ্চ ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে সহজ ক্যাশ পিক-আপ সেবা নিশ্চিত করা হচ্ছে, যা দেশের তারল্য ও আন্তর্জাতিক বাণিজ্যকে সহায়তা করছে।

তিনি আরো বলেন, এ ধরনের উদ্যোগ শুধু গ্রাহককে স্বীকৃতি দেয় না, বরং আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে তুলতেও অবদান রাখে। ব্র্যাক ব্যাংক ভবিষ্যতেও প্রবাসীদের জন্য উদ্ভাবনী সেবা ও প্রণোদনা চালু রাখার আশ্বাস দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments