Thursday, July 23, 2026
Home জাতীয় র‍্যাপিড কার্ডে আর লম্বা লাইন নয়, রিচার্জ হবে অনলাইনে

র‍্যাপিড কার্ডে আর লম্বা লাইন নয়, রিচার্জ হবে অনলাইনে

এবার থেকে ঘরে বসেই মেট্রোরেলের র‍্যাপিড পাস কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা। ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সহজেই রিচার্জ করা যাবে কার্ডে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ঝামেলায় পড়তে হবে না।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) রাজধানীর গণপরিবহনে ভাড়া আদায় সহজ করতে সমন্বিত ই-টিকিটিং ব্যবস্থা চালু করেছে। এ লক্ষ্যে তারা স্মার্ট কার্ড ‘র‍্যাপিড পাস’ চালু করে। এবার এই কার্ড অনলাইনে রিচার্জের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। একই সুবিধা পাওয়া যাবে মেট্রোরেলের ‘এমআরটি পাস’ কার্ডেও।

ডিটিসিএ সূত্র জানায়, র‍্যাপিড পাসের ওয়েবসাইট থেকে কার্ড রিচার্জ করার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। মেট্রোরেল স্টেশনগুলোতে এভিএম (অ্যাড ভ্যালু মেশিন) বসানোর কাজও শুরু হয়েছে। ডিটিসিএর কর্মকর্তারা স্টেশন পরিদর্শন করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (অক্টোবর) মাঝামাঝি র‍্যাপিড পাসে অনলাইনে রিচার্জ চালু হতে পারে।

সূত্র জানায়, অনলাইনে রিচার্জ করার জন্য যাত্রীর র‍্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড রেজিস্ট্রেশন করা থাকতে হবে। রেজিস্ট্রেশন করা না থাকলে rapidpass.com.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষে ওয়েবসাইটের রিচার্জ অপশনে গিয়ে টাকা দেওয়ার মাধ্যম বেছে নিয়ে টাকার পরিমাণ দিতে হবে। সফল হলে অনলাইনে মেসেজ আসবে। এরপর যেকোনো মেট্রো স্টেশনে গিয়ে এভিএম মেশিনে রেজিস্ট্রি করা র‍্যাপিড বা এমআরটি পাস কার্ড ট্যাপ করলে রিচার্জের টাকা কার্ডে যুক্ত হবে।

ডিটিসিএ জানায়, শুরুতে মেট্রোরেলের ১৬টি স্টেশনের প্রতিটিতে চারটি এভিএম বসানো হবে। ভবিষ্যতে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সাপোর্ট করা মোবাইল ফোন থেকেও সরাসরি টিকিট কেনা এবং রিচার্জের ব্যবস্থা চালু করা হবে। তখন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই রিচার্জ ও মেট্রোর টিকিট কাটা যাবে।

ডিটিসিএর কর্মকর্তারা জানান, বর্তমানে প্রায় ১৬ লাখ গ্রাহক র‍্যাপিড ও এমআরটি পাস ব্যবহার করছে। এর মধ্যে আগে প্রায় ৬০ হাজার কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছিল। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আরও ৫ হাজার গ্রাহক ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

কবে থেকে অনলাইনে রিচার্জ আনুষ্ঠানিকভাবে চালু হবে, জানতে চাইলে প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতুবিষয়ক বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বলেন, ‘আমরা আশা করছি, আগামী এক মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে, তার আগেও হতে পারে।’

সমন্বিত ই-টিকিটিং ব্যবস্থা চালু এবং ভাড়া আদায় সহজ করার লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) স্মার্ট কার্ড ‘র‍্যাপিড পাস’ চালু করেছে। এবার সংস্থাটি এই কার্ড অনলাইনে রিচার্জের ব্যবস্থা করছে। একই সুবিধা মেট্রোরেলের ‘এমআরটি পাস’ কার্ডেও চালু হবে। বর্তমানে মেট্রোরেলে দুটি স্থায়ী কার্ড ব্যবহার করা হচ্ছে—র‍্যাপিড পাস এবং এমআরটি পাস।

নতুন উদ্যোগ কার্যকর হলে যাত্রীরা ঘরে বসেই ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সহজে রিচার্জ করতে পারবেন। এতে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা অনেকটাই কমে আসবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ মো. হাদিউজ্জামান এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “শুরু থেকে এই সুবিধা থাকলে যাত্রীরা আরও সহজে মেট্রো ব্যবহার করতে পারত। অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে যেন অপ্রয়োজনীয় জটিলতা বা প্রযুক্তিগত সমস্যা না হয়, সে বিষয়েও নজর দিতে হবে। না হলে যাত্রীদের হয়রানির আশঙ্কা থেকে যাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে...

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র...

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সূত্রের দাবি, নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে সরকার ও সরকারি দল...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) কার্যক্রমের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিশেষ...

Recent Comments