Friday, June 5, 2026
Home কর্পোরেট সনি ব্রাভিয়ার সর্বশেষ টিভি ও অডিও পণ্য এখন বাংলাদেশে বাজারে

সনি ব্রাভিয়ার সর্বশেষ টিভি ও অডিও পণ্য এখন বাংলাদেশে বাজারে

বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো সনি’র সর্বশেষ ব্রাভিয়া টিভি, সাউন্ড বার ও আল্ট এফওয়াই টুফাইভ সিরিজের সাউন্ড সিস্টেম। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাঁকজমকপূর্ণ আয়োজনে নতুন পণ্যগুলোর উদ্বোধন করেন সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট বে জি হুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (প্রাঃ) লিমিটেড বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, হেড অব সনি হোম এন্টারটেইনমেন্ট মাশচাভালিত কেমনুজ মিংসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।

নতুন ব্রাভিয়া সিরিজের টিভিগুলোর মধ্যে রয়েছে কিউডি-ওলেড ব্রাভিয়া এইট মার্ক টু (৫৫এক্সআর৮০এম২, ৬৫এক্সআর৮০এম২), ব্রাভিয়া টু মার্ক টু (৪৩এস৩০এম২ থেকে ৮৫এস৩০এম২ পর্যন্ত ছয়টি মডেল) এবং ব্রাভিয়া ফাইভ মিনি এলইডি (৫৫এক্সআর৫০ থেকে ৯৮এক্সআর৫০ পর্যন্ত পাঁচটি মডেল)। প্রতিটি টিভিতেই রয়েছে উন্নত রঙ, গভীর কনট্রাস্ট ও সিনেমাটিক ভিউয়িং অভিজ্ঞতা।

সিনেমা হলের মতো সাউন্ড নিশ্চিতে বাজারে এসেছে ব্রাভিয়া থিয়েটার বার সিক্স ও থিয়েটার সিস্টেম সিক্স। পাশাপাশি আল্ট এফওয়াই টুফাইভ সিরিজের আল্ট ফিল্ড থ্রি, আল্ট ফিল্ড ফাইভ ও আল্টমাইক সাউন্ড সিস্টেম শক্তিশালী বেস ও ক্রিস্টাল-ক্লিয়ার সাউন্ড দিয়ে দর্শক-শ্রোতাদের জন্য নতুন মাত্রা যোগ করবে।

উদ্বোধনী বক্তব্যে বে জি হুন বলেন, “প্রযুক্তি ও উদ্ভাবনের ধারাবাহিকতায় নতুন ব্রাভিয়া ও আল্ট সিরিজ ঘরোয়া বিনোদনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।” মাশচাভালিত কেমনুজ মিং জানান, “এগুলো এমনভাবে তৈরি, যাতে ঘরই হয়ে উঠবে সিনেমা হল।”

বাংলাদেশে সনির পণ্য পরিবেশনার দায়িত্বে থাকবে সনি-র‌্যাংগস ও সনি-স্মার্ট। সনি বিশ্বাস করে, নতুন টিভি ও সাউন্ড সিস্টেম দেশের গ্রাহকদের বিনোদন অভিজ্ঞতায় নান্দনিক পরিবর্তন আনবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments