Sunday, May 31, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্পন্ন করেছে। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম–এর অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।

ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত অনুষ্ঠানে ২৪ জন উদ্যোক্তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি’র মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী জনাব এম. এ. কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব মো. নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক জনাব মো. আইয়ুব আলী এবং সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব আবিদুর রহমান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে-কলমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি নিজস্ব ব্যবসায়িক পরিকল্পনা তৈরি ও উপস্থাপন করেন। তাদের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে অতিথিবৃন্দ বলেন, এই ধরনের উদ্যোগ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে ব্যবসায়িক সাফল্যের জন্য শুভকামনা করেন।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments