Thursday, July 16, 2026
Home কর্পোরেট কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীদের জন্য আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ শিক্ষা (Financial Literacy and Investment Education) প্রোগ্রাম আয়োজন করেছে। আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ কুমিল্লা জিলা স্কুলের সম্মেলন কক্ষে এ আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে সভাপতিত্ব করেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল হাফিজ। সমন্বয়ক ছিলেন বিআইসিএম-এর সহকারী অধ্যাপক জনাব কাশফিয়া শারমিন।  বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব সুদীপ্তা রাণী রায়, দি ইভেন্টর এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. ইকবাল হোসেন পাটোয়ারী, কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমার শহর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. গাজীউল হক সোহাগ।

এ সময় বিআইসিএম-এর প্রভাষক জনাব ফাইমা আক্তার, প্রভাষক জনাব মো. আদনান আহমেদ, কুমিল্লা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক (গণিত) জনাব শ্যামল চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক (ইংরেজি) জনাব মোঃ আব্দুল হালিম, সিনিয়র শিক্ষক (গণিত) জনাব মোহাম্মদ নাজমুল হাছান , সহকারী শিক্ষক জনাব হাসানুজ্জামানসহ স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআইসিএম-এর সহকারী অধ্যাপক জনাব কাশফিয়া শারমিন, প্রভাষক জনাব ফাইমা আক্তার, প্রভাষক জনাব মো. আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন। আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ শিক্ষা বিষয়ক জ্ঞান স্কুল – কলেজের শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে বিআইসিএম বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে আজ কুমিল্লা জিলা স্কুলে এ আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য একটি দক্ষ,...

Recent Comments