Friday, June 5, 2026
Home জাতীয় অহঙ্কার নয়, গর্বের সঙ্গে দুর্গাপূজা করুন: উপদেষ্টা

অহঙ্কার নয়, গর্বের সঙ্গে দুর্গাপূজা করুন: উপদেষ্টা

বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য রোল মডেল উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দুর্গাপূজা উদযাপনে হিন্দু সম্প্রদায়কে সাহসী হয়ে গর্বের সঙ্গে অংশ নিতে হবে। তিনি আশ্বস্ত করে বলেন, পূজা নির্বিঘ্নে পালনে প্রশাসন সার্বক্ষণিকভাবে নিরাপত্তা নিশ্চিত করবে।

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের নালাপাড়া সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ড. খালিদ হোসেন জানান, পূজার সময় সারা দেশে একটি বিশেষ হটলাইন চালু করা হচ্ছে। এর মাধ্যমে কোনো ধরনের অপরাধ বা উদ্বেগের বিষয় দ্রুত জানালে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। আগামীকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে বিশেষ সভাও অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, “এই দেশ আমাদের সবার, এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার সর্বদা অঙ্গীকারবদ্ধ।” এ সময় তিনি পূজার বরাদ্দ ২ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকায় উন্নীত করার কথা জানান। পাশাপাশি সুনামগঞ্জের তাহিরপুরে ২৫ কোটি টাকা ব্যয়ে মন্দির ও পুকুরঘাট নির্মাণ এবং ঢাকার খিলক্ষেতে মন্দিরের জন্য জমি বরাদ্দের বিষয়ও তুলে ধরেন।

পূজায় অশান্তি সৃষ্টি করতে চাওয়া দুষ্টচক্রকে হুঁশিয়ার করে ধর্ম উপদেষ্টা বলেন, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে যেকোনো অপরাধ প্রতিহত করতে হবে। যারা মন্দির বা উপাসনালয়ে হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লায়ন অসীত বরণ সেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত প্রমুখ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments