Wednesday, June 3, 2026
Home জাতীয় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উপস্থিত হয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং ধর্মীয় নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় অংশ নেন।

সভায় প্রধান উপদেষ্টা বলেন, “ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের অন্যতম বড় সম্পদ। দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে।” তিনি আরো উল্লেখ করেন, পূজার সময়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যে ভ্রাতৃত্ব ও সহযোগিতার চিত্র তুলে ধরে, তা গোটা জাতির জন্য অনুকরণীয়।

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজা আয়োজকদের কাছ থেকে সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। ধর্মীয় নেতারা তাকে জানান, গত বছরের তুলনায় এবার দেশে এক হাজারের বেশি নতুন পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। দেশের নানা প্রান্তে পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পূজা উদযাপন পরিষদের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা অধ্যাপক ইউনূসকে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখার আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, “আমি সবসময়ই আপনাদের সঙ্গে দেখা করার ইচ্ছা রাখি। পূজার সময় অন্তত একবার হলেও সরাসরি কথা বলার সুযোগ তৈরি হয়, সেটি আমি আন্তরিকভাবে উপভোগ করি।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments