Thursday, June 4, 2026
Home জাতীয় ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বড় সংকটে পড়বে দেশ

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বড় সংকটে পড়বে দেশ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রে পা দিলে দেশ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। তিনি সতর্ক করে লেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ তলিয়ে যাবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেরেরা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা জানান।

ড. রেদোয়ান বলেন, অন্তর্বর্তী সরকার জনগণকে বিভ্রান্ত করছে। নেপালের উদাহরণ টেনে তিনি বলেন, “ওই দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই ছয় মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করেছিল। অথচ আমাদের দেশে নানা অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।”

অর্থনীতি প্রসঙ্গে তিনি দাবি করেন, বিদেশি বিনিয়োগের নামে জনগণকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। “দেশের শিল্পপতি ও উদ্যোক্তাদের উপযুক্ত পরিবেশ দেওয়া গেলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে,”—যোগ করেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন এলডিপি সভাপতি সিরাজুল হক মাস্টার। এসময় এলডিপির বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন। শেষে ১০১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল...

বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বাড়ানো হয়েছে দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা...

আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন

দেশব্যাপী আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ঢাকার আশুলিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) ২৩৬তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় গ্রাহক, উদ্যোক্তা...

এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস উদযাপন

বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবস ২০২৬ যথাযথ মর্যাদা পালনের লক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের সহযোগিতায় এ বছরের প্রতিপাদ্য “ঋতুস্রাব বান্ধব বিশ্ব গড়ে...

Recent Comments