Thursday, June 4, 2026
Home জাতীয় সামিট গ্রুপের ১৯১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সামিট গ্রুপের ১৯১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের বিভিন্ন ব্যাংকে থাকা ১৯১টি হিসাবের ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত।  রোববার (৯ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ নির্দেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, সামিট গ্রুপ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলছে। এর অংশ হিসেবে দুদকের পক্ষ থেকে ১৯১টি ব্যাংক হিসাব জব্দের আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেছেন।

দুদকের উপপরিচালক আলমগীর হোসেনের আবেদনে বলা হয়, সামিট গ্রুপ এবং তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন সঞ্চয়ী, এফডিআর ও অন্যান্য ব্যাংক হিসাবে অস্বাভাবিক পরিমাণ অর্থ জমা রয়েছে, যা সন্দেহজনক। যেকোনো সময় এই অর্থ বিদেশে পাচার বা গোপন করার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারা অনুযায়ী ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়।

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান দেশের অন্যতম শিল্পপতি। তিনি সাবেক সংসদ সদস্য ফারুক খানের ভাই। সামিট গ্রুপ বিদ্যুৎ, জ্বালানি, বন্দর ও অন্যান্য অবকাঠামো খাতে বিনিয়োগ করে আসছে। তবে সামিট গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার, দুর্নীতি ও স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। দুদকের চলমান তদন্তের অংশ হিসেবে আদালত এই হিসাব জব্দের আদেশ দিয়েছেন, যা দেশে অর্থ পাচারবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।  এই আদেশের ফলে সামিট গ্রুপের আর্থিক কার্যক্রম ও ভবিষ্যৎ বিনিয়োগে প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল...

বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বাড়ানো হয়েছে দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা...

আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন

দেশব্যাপী আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ঢাকার আশুলিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) ২৩৬তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় গ্রাহক, উদ্যোক্তা...

এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস উদযাপন

বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবস ২০২৬ যথাযথ মর্যাদা পালনের লক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের সহযোগিতায় এ বছরের প্রতিপাদ্য “ঋতুস্রাব বান্ধব বিশ্ব গড়ে...

Recent Comments