Thursday, June 25, 2026
Home পুঁজিবাজার ৫ সপ্তাহের টানা পতনে বাজার মূলধন হারালো ২১ হাজার কোটি টাকা

৫ সপ্তাহের টানা পতনে বাজার মূলধন হারালো ২১ হাজার কোটি টাকা

টানা দরপতনের মধ্যে পড়েছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহজুড়ে শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। এতে সবকয়টি মূল্যসূচকের পতন হওয়ার পাশাপাশি বড় অঙ্কের বাজার মূলধন কমেছে। এর মাধ্যমে টানা পাঁচ সপ্তাহ পতনের মধ্যে থাকলো দেশের শেয়ারবাজার।

পাঁচ সপ্তাহের এই টানা পতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২১ হাজার কোটি টাকার ওপরে কমে গেছে। এর মধ্যে গত সপ্তাহে কমেছে ৪ হাজার কোটি টাকার বেশি। শেয়ারবাজারে এমন দরপতন হওয়ায় মতিঝিলে কাফন মিছিল করেছেন বিনিয়োগকারীদের এক অংশ।

দুই সপ্তাহের টানা পতনের পর গত সপ্তাহের প্রথম দুই কার্যদিবস শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। তবে ভারত-পাকিস্তান সংঘাত জড়ানোর আতঙ্কে গত বুধবার দেশের শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়। একদিনেই ডিএসইর প্রধান মূল্যসূচক কমে যায় ১৪৯ পয়েন্ট। এছাড়া বাজার মূলধন কমে ১০ হাজার কোটি টাকা। তবে বৃহস্পতিবার আবার বড় উত্থান হয়। ডিএসইর প্রধান মূল্যসূচক ৯৯ পয়েন্ট বেড়ে যায়।

এতে সপ্তাহজুড়ে দরপতনের মাত্র কিছুটা কমে। অবশ্য এরপরও দাম কমার তালিকায় বেশি সংখ্যক প্রতিষ্ঠান থেকেই সপ্তাহ শেষ হয়। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪১টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২৩০টির। এছাড়া ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments