Sunday, April 19, 2026
Home অর্থ-বানিজ্য ৪ লাখ লিটার ডিজেলের খোঁজে যমুনা অয়েলে দুদকের অভিযান

৪ লাখ লিটার ডিজেলের খোঁজে যমুনা অয়েলে দুদকের অভিযান

রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের যমুনা অয়েল কোম্পানির পতেঙ্গা টার্মিনাল ও আগ্রাবাদ প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে। অভিযানে দেখা গেছে, বিভিন্ন সময়ে ডিপোতে পাঠানো তেলের বিপরীতে মোট প্রায় ৩ লাখ ৮০ হাজার লিটার ঘাটতি হয়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রথম পার্সেলে ২ লাখ ৬৮ হাজার ৬৯২ লিটার, দ্বিতীয় পার্সেলে ৫ হাজার ৮৮৮ লিটার অতিরিক্ত থাকলেও চূড়ান্ত ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৪ লিটার। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বর মাসে আরও ১ লাখ ১২ হাজার ৫৬১ লিটার ঘাটতির প্রমাণ পাওয়া গেছে।

দুদক টিম আরও রেকর্ডপত্র সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করবে, যা পর্যালোচনার পর কমিশনের কাছে জমা দেওয়া হবে।

যোগাযোগ করা হলে যমুনা অয়েলের মহাব্যবস্থাপক (অপারেশন) সৈয়দ শহীদুল ইসলাম বলেন, ‘দুদক থেকে একটি টিম এসেছিল। তাদেরকে টার্মিনাল থেকে নথিপত্র দেওয়া হয়েছে।’

দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর উপপরিচালক মো. সুবেল আহমদ বলেন, ‘দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কমিশন বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments